ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২১ মার্চ ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের নাম- বাবুল মিয়া (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে।

শুক্রবার রাত ১০ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইমরান হোসন, কাশেম মিয়া ও মোহাম্মদ হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মালবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। পথিমধ্যে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে স্থানীরা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর আহসপাতালে আনার পথে বাবুল মিয়া মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জাগোনিউজকে দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।