গোদাগাড়ীতে হেরোইনসহ নারী আটক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের মসজিদের সামনে থেকে বোরখা পরিহিত জুলেখা (৩৪) নামের এক নারীকে হিরোইনসহ আটক করেছে গোদাগাড়ি মডেল থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তাকে হিরোইনসহ আটক করা হয়। আটক জুলেখা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী আদর্শপাড়া গ্রামের ছবির স্ত্রী।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম ফরহাদ বলেন, সকালে উপজেলা পরিষদের সামনে বোরখা পরিহিত মহিলাটিকে দেখে পুলিশের সন্দেহ হলে তাকে থামতে বলা হয়। পরে দায়িত্বরত মহিলা পুলিশ সদস্যরা জুলেখার দেহ তল্লাসি করে তিনটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ২৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষাধিক টাকা বলে দাবি করে তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএএস/আরআই