চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বাস ভবন ঘেরাও


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২১ মার্চ ২০১৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী নির্বাচন না করা এবং অা.জ.ম নাছিরকে সমর্থন করায় ক্ষুব্ধ হয়ে তার চশমা হিলের বাসভবন ঘেরাও করেছে দলীয় নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

মহিউদ্দিনকে কেন প্রার্থী করা হবে না তার কারণ জানতে চেয়েও স্লোগান দেন তারা। এর আগে শনিবার সকালে চট্টগ্রামে ফিরে নাছিরের প্রতি নিজের সর্মথন ঘোষণা করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। আমি নাছিরের পক্ষে মাঠে নামবো।

উল্লেখ্য, গতকাল শুক্রবার গণভবনে দলের বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছিরকে সমর্থন জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।