রাঙামাটিতে ছাত্র সমাজের ব্যানারে আনন্দ র্যালি
রাঙামাটি মেডিকেল কলেজ রাঙামাটিতেই পাঠদান শুরু করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাঙামাটিতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। রাঙামাটি ছাত্র সমাজের ব্যানারে রোববার সকালে এই আনন্দ র্যালির আয়োজন করা হয়।
রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় অংশগ্রহণকারীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন, উপ-প্রচার সম্পাদক রুবেল চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশ।
সমাবেশে বক্তারা বলেন, যত বাঁধায় আসুক না কেন, রাঙামাটির ছাত্র সমাজ সে বাঁধা অতিক্রম করে রাঙামাটির মেডিকেল কলেজের পক্ষে নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কলেজের কার্যক্রম শুরু করা হবে।
বক্তারা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দীপংকর তালুকদারকে অভিনন্দন জানিয়ে বলেন, রাঙামাটির জনগণের প্রতি আস্থা রাখায় রাঙামাটিবাসীও তার প্রতিদান দেবে। বক্তারা দ্রুত পাঠদান শুরু করে শিক্ষার্থীদের দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান।
এমজেড/পিআর