নাটোর শহরে দুটি ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৩ মার্চ ২০১৫

নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় জনতা ব্যাংক স্টেশন বাজার শাখার সামনে এবং রেলগেট এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে এই বিস্ফোরণ ঘটনো হয়।

এলাকাবাসী জানায়, দর্বৃত্তরা একই সময় জনতা ব্যাংকের ভবন ও রেলগেট এলাকায় বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ব্যাপারে নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুস সাত্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে ককটেল হামলার প্রতিবাদে রাতেই স্থানীয় আওয়ামী লীগ স্টেশন বাজার ও রেল গেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিল­ুর রহমান বিপুলের নেতৃত্বে বের হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।