রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়: এমপি মোবাশ্বের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৪ মে ২০২৬
ছবি-ভিডিও থেকে নেওয়া

‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়’ বলে মন্তব্য বরেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এক মিনিট ৫ সেকেন্ডের ভাইরাল বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি (খেয়ে এসে) মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশেদি বসে (আমার পাশে যে বসে) ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া, হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা। তোমাদেরকে মাল হেডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না?’

তিনি আরও বলেন, ‘আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদের ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন? একজনে কয় যে, এই তুই ইয়ানো কিতা করোস? কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান।’

মোবাশ্বের আলম ভূঁইয়াকে আরও বলতে শোনা যায়, ‘আমগো বহুত শিক্ষকেও খায় (মাদক সেবন করেন) আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে জানি। হোটেলের বিলের টাকাও যায়, নেতাগো পকেট থেকে যায়। আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’

খোঁজ নিয়ে জানা যায়, রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এই বক্তব্য দেন।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে একাধিবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

জাহিদ পাটোয়ারী/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।