ঝিনাইদহে প্রথম গার্ল ইন স্কাউট মহাসমাবেশ


প্রকাশিত: ০৩:২১ এএম, ২৩ মার্চ ২০১৫

ঝিনাইদহে ৪ দিনব্যাপী প্রথম গার্ল ইন স্কাউট মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহ জেলা স্কাউট ভবনে ২০ মার্চ এই সমাবেশরে উদ্বোধন করা হয়। ২২ মার্চ রাতে মহাতাবু জলশা শেষে ২৩ মার্চ এই আয়োজনের সমাপ্তি হবে।

ঝিনাইদহে প্রথমবার অনুষ্ঠিত গার্ল ইন স্কাউট মহাসমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নসহ অন্যান্য জেলা স্কাউট নের্তৃবৃন্দ।

ঝিনাইদহ লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্নী রফিকা ইসলাম সমাবেশ পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে আলাপ আলোচনা করেন ও খোঁজখবর নেন। ঝিনাইদহ জেলার ৬ উপজেলার ২০ টি স্কুলের ২১ টি দলের ২৩০ জন এই সমাবেশে অংশগ্রহণ করছেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।