শত শত নেতাকর্মী নিয়ে হাঁটলেন জেলা পরিষদ চেয়ারম্যান


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দুই কিলোমিটার হেঁটে বিশাল শো-ডাউন করে জেলা পরিষদ কাযর্যালয়ে গিয়েছেন দায়িত্বভার গ্রহণ করতে।

সোমবার সকালে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ শত শত নেতাকর্মী নিয়ে আনোয়ার হোসেন তার দেওভোগের বাসা থেকে ফতুল্লা এলাকার জেলা পরিষদ কার্যালয়ে যান।

এসময় তিনি বাসা থেকে বের হয়ে প্রথমে শহরের ২নং গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি সেখান থেকে আবার হেঁটে বেলা সোয়া ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করেন।

নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অনুসরণ করেই তিনি দায়িত্বভার গ্রহণ করতে গেলেন।

শাহাদাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।