‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে সন্তান শিক্ষিত হবেই’


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলছেন, ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলে মেয়েরা অবশ্যই শিক্ষিত হবে, উন্নত জাতি গঠনে মেয়েদের অবৈতনিক শিক্ষা, উপ-বৃত্তি, শিক্ষা বৃত্তি ও বিনামুল্যে বই বিতরণ গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদ।

তিনি বলেন, সরকার ২১ সালের মধ্যে জাতিকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য যা যা দরকার সব কিছুই করছেন এবং করবেন। শিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি মায়েদের ভূমিকা অপরিহার্য।

বাল্যবিয়ে, মাদকমুক্ত ও তথ্যপ্রযুক্তি নির্ভর শার্শা গড়তে সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান শেখ আফিল উদ্দিন। তিনি বেনাপোলের বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্য এসব কথা বলেন।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ ও দোতলা ভবনের উদ্বোধনের আয়োজন করা হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান ও শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহারব হোসেনসহ প্রমুখ।

মো. জামাল হোসেন/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।