শার্শায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের আহ্বান


প্রকাশিত: ১০:৪২ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

যশোরের শার্শায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিব, হল সুপার ও প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে সোমবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শার্শার এসএসসি ৫টি, দাখিল ২টি, এসএসসি ভোকেশনাল ২টিসহ মোট ৯টি কেন্দ্রে ৪ হাজার ১৮১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ২৭৭, দাখিল ৭৩৬ ও ভোকেশনাল পরীক্ষায় ১৬৮ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতিদের পরীক্ষা চলাকালিন পরীক্ষা কেন্দ্রে না যাওয়া ও কেন্দ্রসচিব, হল সুপার ব্যতীত অন্যদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকলের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা মাদরাসা কল্যাণ সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল ওহাব, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ আলী, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াচ কবীর বকুলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।