নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে : হেলপারের মৃত্যু


প্রকাশিত: ১০:৫৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোল বাইপাস সড়কের রাথুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী নাটোরের মৃত গোলাম নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কাঞ্চনগামী তেলের ড্রামভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে হেলপারের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ চার পথচারী আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা।

আব্দুর রহমান আরমান/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।