যশোরে রকেট লাঞ্চার ও হ্যান্ডগ্রেনেড উদ্ধার


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে মুক্তিযুদ্ধকালীন সময়ের রকেট লাঞ্চার, হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকা থেকে মাটি খোঁড়ার সময় এসব উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, বুধবার সকালে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকার শামসু খাঁ তার জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটাচ্ছিলেন। মাটি কাটার সময় সেখান থেকে অস্ত্র ও গুলি বের হয়ে আসে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ডগ্রেনেড ও ২৭৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি অনেক পুরনো ও নিষ্ক্রিয়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের। এগুলোর এখন আর কোনো কার্যকারিতা নেই। এগুলো এখন বিধি-মোতাবেক সংশ্লিষ্ট সরকারি দফতরে জমা দেয়া হবে।

মিলন রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।