শার্শার ওসি মনিরুজ্জামান আইজি পদকে ভূষিত
জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে যশোরের শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে পুলিশের আইজি পদক প্রদান করা হয়েছে।
তিনি জঙ্গিবাদ ও নাশকতা দমন, অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলার উন্নতি, সন্ত্রাস দমন, চোরাচালান পণ্য উদ্ধার, মাদক ব্যবসা নির্মূলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।
২০১৫ সালের ৯ নভেম্বর তিনি শার্শা থানায় যোগ দেয়ার পর থেকে ১৯টি বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র উদ্ধার, নাভারণকে মাদকমুক্ত করতে সক্ষম হন।
সম্প্রতি তিনি শার্শা উপজেলার ২টি ইউনিয়নকে একেবারেই মাদকমুক্ত করার জন্য পাইলট প্রজেক্ট হাতে নিয়েছেন। এসব মিলিয়ে কর্ম দক্ষতার গুণে এই বিশেষ সম্মামনা পদকে ভূষিত হয়েছেন তিনি।
২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের এসআই হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবনে মাগুরা, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম ও সর্বশেষ যশোর জেলার শার্শা থানা পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার মধ্যে ৯ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
মো. জামাল হোসেন/এএম/জেআইএম