গাজীপুরে সাজাপ্রাপ্ত মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০২:০০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরে ডাকাতি মামলার সাত বছর সাজাপ্রাপ্ত এবং অস্ত্র ও চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার দুপুরে তাকে জয়দেবপুর থানার মধ্য ভোগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৩০)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশেনের মধ্য ভোগড়া এলাকার মো. সাহাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং অস্ত্র ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফারুক হোসেন জয়দেবপুর থানাধীন সিটি কর্পোরেশনের মধ্য ভোগড়া এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।