কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

চান্দিনা থানার পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দির  ইলিয়টগঞ্জ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।