বাস-মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৩


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মোহাম্মদ আরিফ (৩৫), যাত্রী ইয়ামিন (৬) ও মাফিয়া বেগম (৪৫)।

চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামরুল আজম জানান, রাতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

গাড়ী দুটি জব্দ করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও তিনি জানান।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।