বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ৩০ মার্চ ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর এলাকায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে ওই ছাত্রীর বাবা আবুল হোসেন বেপারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

বিকেলে বিচারক মো. মুজিবুর রহমান গৌরনদী থানা পুলিশের ওসিকে মামলাটি তদন্ত ও ভিকটিমের মেডিকেল পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, তার মা শাহিদা বেগম, বোন জুলেখা বেগম, মো. রহমান ও চুমকি বেগম। সবাই গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার বাসিন্দা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার (বেঞ্চ সহকারী) আজিবর রহমান মামলার আরজির বরাত দিয়ে জানান, ৮ম শ্রেণির ওই ছাত্রীকে (ভিকটিম) স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো দেলোয়ার হোসেন নামে এক যুবক। ওই স্কুলছাত্রী এ ঘটনার প্রতিবাদ করলে গত ২৪ সেপ্টেম্বর তাকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। প্রায় তিন মাস পর গত ২২ ডিসেম্বর স্থানীয়দের সহায়তায় স্কুলছাত্রীকে উদ্ধার করে তার অভিভাকরা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।