মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও জামুকার ডিজিকে হাইকোর্টে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ এএম, ০৮ মে ২০২৬
হাইকোর্ট/ছবি: জাগো নিউজ

পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে আইন অনুসারে তালিকাভুক্তি সংক্রান্ত রায় প্রডিপালন না করার অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৯ মে তাদের তলব করেন।

আদালতে আবেদনকারী আইনজীবী শাহজাদা এ আদেশের কথা নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

আইনজীবী শাহজাদা বলেন, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি এক রায়ে হাইকোর্ট তাকে আইন অনুসারে মুক্তিযোদ্ধা গেজেটভূক্ত করতে নির্দেশ দেন। এই রায় ২০২৪ সালের ২৫ মার্চ তারা রিসিভও করেন। কিন্তু রায় না মানায় ২০২৫ সালে আদালত অবমাননার মামলা করি। আদালত রুলও জারি করেন। সেই রুলের শুনানিতে আদালত আজ তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার ডিজি শাহীনা আক্তারকে ১৯ মে তলব করেছেন।

এফএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।