জমির বিরোধে ছুরিকাঘাতে যুবককে হত্যা
কক্সবাজারের মহেশখালীতে বসতবাড়ির সীমানা বিরোধের জের ধরে আকতার কামাল (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার এলাকার কবির আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুইপক্ষের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের মিজান, শুক্কুর, জালাল, নুরু, আনজু, জসিম মিলে আকতার কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এতে মারাত্মক জখম হয় তার। গুরুতর আহতাবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানা পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে ওই যুবক মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম