বরিশালে ব্লগার ওয়াশিকুর হত্যার প্রতিবাদে মানববন্ধন
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুসহ সকল মুক্তমনা লেখক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গণজাগরণ মঞ্চের সংগঠক নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অন্তর চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যরা।
বক্তারা বলেন, মত প্রকাশ করা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ কোন ধর্মে আঘাত করলে তার জন্য আইন আছে। তাই বলে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেনা। বক্তারা ব্লগার ওয়াশিকুরসহ সকল হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসএইচএ/পিআর