কক্সবাজারে হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী

কক্সবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানের তৃতীয় দিনে বুধবার সকাল থেকে হাসপাতাল ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই টি হাসপাতাল ও তিনটি ফার্মেসেতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও ব্যবহারের অভিযোগে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সৈকত এলাকার পর্যটক সেবাদানকারী আরও ৪ রেস্তোরাঁকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটারের ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন রাখা ও বিক্রির দায়ে কক্সবাজারের বেসরকারি ক্লিনিক জেনারেল হাসপাতাল ও তাদের ফার্মেসিকে সাত লাখ এবং ডিজিটাল হাসপাতাল ও  তাদের ফার্মেসিকে সাড়ে তিন লাখ এবং পার্শবর্তী এন এফ মেডিকো নামে বড় একটি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ রিপোর্ট লেখার সময় বিকেল পৌনে ৬টা পর্যন্ত কক্সবাজার পানবাজার সড়কের বিভিন্ন ওষুদের দোকানে অভিযান চলছিল।

তিনি আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে তা সরবরাহ এবং অতিরিক্ত দাম আদায়ের  অভিযোগে সৈতকের সুগন্ধা বিচ এলাকার ক্যাফে নীলিমা অ্যান্ড কাবাব হাউজকে এক লাখ, কড়াই রেস্টুরেন্টকে এক লাখ, লাবনী পয়েন্টের হোটেল অভিসার গ্রাউন্ড ফ্লোরের হান্ডি কক্সকে আড়াই লাখ এবং সি প্যালেসের সামনে সি ব্লকের কক্স কুটুমবাড়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তারা সকলেই পর্যটক সেবার আড়ালে অপরিচ্ছন্ন খাবার সরবরাহ করছিল যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক দণ্ডনীয়। আইনের আলোকে এসব জরিমানা করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।