পাঁচ আসনের গণভোটে জিতলো ‘না’
এখন পর্যন্ত গণভোটে ‘না’ জয় পেয়েছে পাঁচটি আসনে। আসনগুলো হলো- বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩ ও সুনামগঞ্জ-২।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়। এ সংখ্যা আরও বাড়তে পারে।
বান্দরবান
হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, না ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২টি।
রাঙ্গামাটি
হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি। না ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭টি।
খাগড়াছড়ি
হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি। না ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।
চট্টগ্রাম-১৩
হ্যাঁ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। না ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬টি।
সুনামগঞ্জ
না ভোট পড়েছে ৭০ হাজার ৮২৩টি। হ্যাঁ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০টি। মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ১৬ ভোট।
এসএম/এএসএ/জেআইএম