কুমিল্লায় পৃথক সংঘর্ষে নিহত ২
কুমিল্লার কোতয়ালী এবং বিপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সালাউদ্দীন জানান, নগরীর চানপুর এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সাদেক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ সময় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
অপরদিকে, সকালে জেলার বিপাড়া থানাধীন শিদলাই গ্রামে আধিপত্য বিস্তারের ঘটনায় সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মফিজ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
বিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান আলী জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/আরআইপি