লবণবোঝাই ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস বাজার এলাকায় লবণবোঝাই ট্রাকের ধাক্কায় ফিরোজ আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত নিহতের মরদেহ ঘটনাস্থলে ছিল। নিহত যুবক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মধ্য নাপিতখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী নতুন অফিস বাজারের ব্যবসায়ী মনসুর আলম জানান, ফিরোজ আহমদ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এমন অবস্থায় দক্ষিণ দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তদন্ত কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের অবস্থা শোচনীয় হওয়ায় তাৎক্ষণিক তা উদ্ধার করা সম্ভব হয়নি।

সায়ীদ আলমগীর/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।