পেকুয়ায় আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন ফরায়েজি হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল জলিল প্রকাশ ওরফে জলিল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জলিল মেম্বার একই ইউনিয়নের স্কুলপাড়া এলাকার মৃত উকিল আহমদের ছেলে ও টইটং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পেকুয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গ্রেফতার জলিল মেম্বার পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন ফরায়েজি হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামি। বর্তমানে মামলাটি সিআইডি কতৃক তদন্তাধীন থাকলেও পেকুয়া থানা পুলিশ এ পর্যন্ত মামলার ছয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।