গাজীপুরে একুশে বইমেলা সমাপ্ত


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশানের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে।

জেলা শহরের রাজবাড়ি ময়দানে এই মেলায় স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলার শেষ দিনে বিকেলে রাজবাড়ি মাঠে বই প্রেমীদের উপচে পড়া ভিড় ছিল।

মেলার সমাপনী দিবসে এবং মহান একুশে উদযাপন উপলক্ষে রাজবাড়ি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।

এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, অধ্যক্ষ এমএ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক ও ভাষা শহীদ বরকতের ভাতিজা আইন উদ্দিন বরকত টুটুল প্রমুখ।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।