সিদ্ধিরগঞ্জে জামায়াত শিবিরের ৩ কর্মী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে জামায়াত শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতাদের কাছ থেকে সংগঠনটির সদস্য সংগ্রহ ফরম ও বিভিন্ন বই উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, মো. আবুল কাশেম (২৯), মো. ইরফান (১৮) ও মো. মফিজুল ইসলাম (৩১)। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরাফত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার জেলা জামায়াত নেতা আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বই ও সদস্য সংগ্রহ ফরমসহ জামায়াত শিবিরের ৩ জন কর্মীকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেফতাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি