রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আজও ৪ শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজশাহীতে হাম রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ শিশুর। নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হাম রোগী ভর্তি রয়েছেন ১৩২ জন। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ভর্তি রোগী ৪৭৯ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এফএ/এএসএম