রূপগঞ্জে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ আটক ৩


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় সন্ত্রাসীরা তিন মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো, নাওড়া এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, ফজুল মিয়ার ঝেলে ইয়াজুল ইসলাম ও মৃত সাহাবুদ্দিনের ছেলে নাজমুল মিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী নাজমুল, রুবেল, রাজু, আব্বাস, আবুল, আনোয়ার, ইয়াজুলসহ বেশ কয়েকজন রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে জোরপূর্বক মাছ ব্যবসায়ী মতিন মিয়ার ঘরে প্রবেশ করে। পরে মতিন মিয়াসহ তার ভাতিজা রহমান মিয়া ও জহিরুল হককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

rupgonj

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রূপগঞ্জ থানা পুলিশ পুলিশ নাওড়া এলাকায় অভিযান পরিচালনা চালায়। এসময় নাওড়া এলাকার ইউপি সদস্য মোশারফ হোসেনের বাড়ি থেকে ১৯টি রাম দা, ২২টি টেঁটা উদ্ধারসহ ওই এলাকার আনোয়ার হোসেন, ইয়াজুল ইসলাম ও নাজমুল মিয়াকে আটক করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আরও অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।