অতিরিক্ত টাকা না নেয়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কোনো কোনো কলেজ বিভিন্ন পরীক্ষার ফরম ফিলাপের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায় করে থাকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করা থেকে বিরত থাকার জন্য কলেজসমূহের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমএএস/আরআই