কাঁচপুরে পুড়ছে তৈরি পোশাক কারখানা


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পনগরী কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে সিনহা গ্রুপের গার্মেন্টস ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়ার্টারের ইন্সপেক্টর মাহমুদ হোসেন জানান, সকাল সোয়া ৭টায় আগুনের খবর পান। আগুন নেভাতে ৮টি ইউনিট কাজ করছে। যার মধ্যে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি, আদমজী ইপিজেডের ২টি, আট হাজারীর ১টি ও হেড কোয়ার্টার থেকে ৩টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

সকাল ৯টায় প্রতিবেদনটি লেখার সময়ও আগুন নেভাতে ইউনিটগুলো কাজ করছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে সিনহা ওপেক্স গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।