না.গঞ্জে পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড কারখানায় আগুন


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হরিপুরে অবস্থিত পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার ফার্নিচার তৈরির কেমিক্যাল সেকশনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে আনতে ডেমরা, বন্দর, হাজীগঞ্জ, মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের প্রায় ৭-৮ টি ইউনিট কাজ করছে।   

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, পারটেক্স গ্রুপের পার্টিকেল বোর্ড মিলের চারতলা ভবনের তৃতীয় তলায় ফার্নিচার সেকশনের কাজ হয়। সেখানে আগুনে লেগেছে। নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

কারখানার চিফ অব প্ল্যানার তোফাজ্জল হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ওই কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।