কালবৈশাখী ঝড়ে শার্শার ১০ গ্রামে ব্যাপক ক্ষতি


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৮ এপ্রিল ২০১৫

মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ১০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে প্রায় সাত থেকে আটশত পরিবারের ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে গেছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ঝড়ে প্রায় একশো কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরী ভিত্তিতে এলাকায় সাহায্যের প্রয়োজন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ৫শ টাকা করে অনুদান দিয়েছেন। এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সাহায্যের প্রয়োজন বলে তিনি জাগো নিউজকে জানান।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম জানান, মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার তেবাড়িয়া, গোকর্ণ, চন্দ্রপুর, খলিশাখালী, রঘুনাথপুর, পণ্ডিতপুর, টেংরালী, গোবিনাথপুর, পাকশিয়া ও বাওয়াণ্ডারী গ্রামে কাঁচা ও আধাপাকা ঘর এবং ছোট বড় প্রচুর গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ওবায়দুর রহমান আরো জানান, এই খবর শুনে সকালে এলাকা পরিদর্শন করেছি। যশোর জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।

এমজেড/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।