গোপালগঞ্জে দুই নসিমনের সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০১ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গান্ধিয়াশুর এলাকায় দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচযাত্রী। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নসিমন চালক সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার বাহার গাজীর ছেলে সাগর গাজী (৩০) ও নিচিন্তপুর গ্রামের নিদু মোল্লার ছেলে ও গোপালগঞ্জের কোকো কলার এজেন্টের এসআর তৌহিদুল (২৫)।

পুলিশ জানায়, দুপুরে সড়কের গান্ধিয়াশুর টেকেরহাট থেকে গোপালগঞ্জমুখী গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে কোকো-কোলা ভর্তি অপর এক নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক সাগর গাজী ও কোকো-কোলা কোম্পানির এসআর তৌহিদুলসহ সাতজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে সাগর গাজী ও তৌহিদুলের মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এস এম হুমায়ূন কবীর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।