সোনারগাঁয়ে ভুয়া ১০ ডিবির বিরুদ্ধে দুই মামলা


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০২ মার্চ ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্রেফতারকৃত ১০ ভুয়া গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় চার দিন করে তাদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোনারগাঁ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উদয় কুমার চক্রবর্তী বাদী হয়ে বৃহস্পতিবার ভুয়া গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

এদিকে, বৃহস্পতিবার গ্রেফতারকৃত ১০ ভুয়া গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে দায়েরকৃত দুইটি মামলায় ১০ দিন করে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পরে বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হলে একটি মামলা তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর ডিবি পুলিশ পরিচয় দেয়ার অভিযোগে আদালত আগামী ৭ মার্চ তারিখে রিমান্ড শুনানির ধার্য করেন।  

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ভুয়া গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদঘাটনে দুইটি মামলায় রিমান্ড আবেদন করলে একটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শাহাদাত হোসেন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।