ইভটিজিং প্রতিরোধে শপথ নিল শিক্ষার্থীরা


প্রকাশিত: ১১:১০ এএম, ০৬ মার্চ ২০১৭

মাদক ও ইভটিজিং প্রতিরোধে শপথ নিয়েছে শহরের আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে স্কুলটির মিলনায়তনে জেলার পুলিশ প্রশাসনের ব্যবস্থানায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ নেয় স্কুলশিক্ষার্থীরা। এতে শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ পিপিএম।  

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সদস্য লিয়াকত হোসেন প্রমুখ।

এ সময় সভায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সভায় মো. আব্দুর রশিদ বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা হচ্ছে মহাদুর্যোগ। একটি দুর্ঘটনার কারণে পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তাই আমাদের সচেতন হতে হবে।

এই ভিডিওচিত্র দেখে আমরা যা শিখলাম তা অন্যদের জানাতে হবে। মাদকের প্রভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যার সবচেয়ে বড় উদাহরণ ঐশী।

তাই আমাদের চোখ কান বন্ধ রাখলে চলবে না। মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে। ইভটিজিংয়ের কারণে একজন শিক্ষার্থীর জীবন বিপন্ন হতে পারে। এ বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।