ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ ও সাহিত্য একাডেমির বৈশাখী মেলা
আগামীকাল মঙ্গলবার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরোনো বছরের সব গ্লানি ভুলে বাংলা নতুন বছর ১৪২২ বঙ্গাব্দকে স্বাগত জানাবে সবাই।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ৭দিন ব্যাপী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ইন্ডাস্ট্রিয়েল স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ২৮তম বৈশাখী মেলার।
মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠি প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য ‘ব্রেভার’ এনার্জি ড্রিংক। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মেলার উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান (পিপিএম), জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য।
মেলায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২২টি স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের ৩টি স্টল রয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ইভেন্ট এক্সিকিউটিভ মো. আমিনুল করিম জাগোনিউজকে জানান, মেলায় প্রাণআরএফএল গ্রুপের পক্ষ থেকে এ্যাগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল) ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের (আরএমআই) তিনটি স্টল থাকবে।
মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জাগোনিউজ২৪.কম।
এমএএস/আরআই