কুমিল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৩ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। সোমবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকার টাইম স্কয়ার হোটেলের সামনে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় হানিফ পরিবহনের ওই ভলবো বাসটি আটক করা হয়।

সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সোমবার ভোরে মিয়ারবাজার এলাকায় টাইম স্কয়ার হোটেলের সামনে পৌঁছালে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

এ সময় বাসের সিটের ওপরের লাইটিং বক্সের ভেতর থাকা পৃথক স্থান থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত বাসচালক, দুই মাদক ব্যবসায়ী ও বাসটি আটক করা হয়।

আটকরা হলেন, মুন্সিগঞ্জের আব্দুল হামিদ, নারায়ণগঞ্জের নাসির চৌধুরী ও ঝালকাঠির সুমন। আটক ইয়াবার মূল্য ৪০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।