কুসিকে ২৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) ২৬ সাধারণ কাউন্সিলর ও দুই সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার শেষ দিন প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, ১৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৬ জন ও সংরক্ষিত পদে ৪২ জনের মধ্যে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া কোনো মেয়র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই মেয়র পদে মাঠে রইল আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু ও জেএসডির শিরিন আক্তার।
গত ১৫ মার্চ কুমিল্লা টাউন হল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ মার্চ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কামাল উদ্দিন/এআরএ/এমএস