ট্রাকের ধাক্কায় কিশোর নিহত


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৪ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল সী-প্যালের সামনের প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় পারভেজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পারভেজ কলাতলী ঝিরঝিরি পাড়ার আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর পারভেজ টমটমে করে এসে হোটেল সী-প্যালেসের বিপরীতে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার প্রধান ফটকের সামনে নামে। এসময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।