আখাউড়ায় তিনদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৪ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই বৈশাখী উৎসবের উদ্বোধন করেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। আখাউড়া পৌরসভা আয়োজিত এ উৎসব উপজেলার অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. শাহ আলম, জাগোনিউজ২৪.কম এর কান্ট্রি এডিটর মাহাবুর আলম সোহাগ, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হয়।


এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।