বানারীপাড়ায় দুই বোনের ওপর অ্যাসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

বরিশালের বানারীপাড়া উপজেলার গরৎদার গ্রামে ঘুমন্ত দুই বোনের ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার দুপুরে অ্যাসিড দগ্ধদের মা সুফিয়া বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

অ্যাসিড দগ্ধ ঝুমুর খানম (১৮) এবং ৩য় শ্রেণির ছাত্রী ইতিকে (৮) বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
মামলার বাদী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে ঘরের বারান্দায় তার দুই মেয়ে ঘুমিয়ে ছিল। রাতের যে কোনো সময় প্রতিবেশী হেমায়েত বালী জানালা খুলে তার মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাদের শরীরের পেছনের অংশ ঝলসে যায়। ওই রাতেই গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বানারীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, ঘটনার পর থেকে হেমায়েত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হেমায়েতের বিরুদ্ধে বানারীপাড়াসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান তিন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।