ছেঁড়া নোটকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়ায় ১শ টাকার একটি ছেঁড়া নোটকে কেন্দ্র লিটন মিয়া (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের আন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া আনন্দপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বাকাইল গ্রামের লিটন মিয়া একই গ্রামের মুসা মিয়ার কাছ থেকে ১শ টাকা ধার নেন। বুধবার সন্ধ্যায় লিটন মুসা মিয়াকে ১শ টাকার একটি ছেঁড়া নোট দিলে মুসা মিয়া টাকা নিতে অসম্মতি প্রকাশ করেন। এ ঘটনায় বাক-বিতণ্ডার এক পর্যায়ে মুসা মিয়া লিটনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়া লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএএস/আরআই