মনজুর নির্বাচনী প্রচার কাজে বাধা দিচ্ছে ছাত্রলীগ-যুবলীগ


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

নগরীর বিভিন্নস্থানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম. মনজুর আলমের নির্বাচনী প্রচার কার্যক্রমে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

একইসঙ্গে মনজুর আলমের প্রচারণায় নিয়োজিত কর্মী সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি-ধামকি প্রদান মনজুর আলমের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার আবদুল বাতেনের কাছে উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে
লিখিতভাবে এসব অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নির্বাচনী প্রচার কার্যক্রমে বাধা প্রদানের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। তবে অভিযোগে সুনির্দ্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয় নি। বুধবারও শেরশাহ কলোনি ও চন্দ্রনগর এলাকায় মনজুর আলমের পক্ষে মাইকে প্রচার চালানোর সময়ও বাধা প্রদান করা হয়।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।