আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন
শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে ২০টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শিল্পাঞ্চলের জামগড়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জাগো নিউজকে জানান, জামগড়া এলাকার গফুর মণ্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনির রান্না ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আনোয়ার, সোহরাব ও হান্নানের মালিকানাধীন শ্রমিক কলোনির বিভিন্ন কক্ষে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় কলোনির প্রায় ২৫টি কক্ষ।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় অধিকাংশ কক্ষের ভাড়াটিয়ারা নিজ নিজ পোষাক কারখানায় কর্মরত ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এমএএস/পিআর