সরাইলে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রাম থেকে সোহান মিয়া (১১) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় সোহানের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহান উচালিয়াপাড়া গ্রামের প্রবাসী হোসেন মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সোহান নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ফেললে সিলিং ফেনের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ/বিএ/এমএস