গোপালগঞ্জে আগুনে ১৯ দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৪ মার্চ ২০১৭

গোপালগঞ্জে আগুনে ১৯টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বৌলতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে  দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বৌলতলী বাজারে পরিমল বিশ্বাসের দোকানে প্রথমে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ  অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাজারের মুদি, সার, তেল, পেট্রল, ডিজেল, কসমেটিক্স ও পাইকারী দোকানসহ মোট ১৯টি দোকান পুড়ে  ভস্মীভূত হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম জানান, শেষ রাতে আগুন লাগায় ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে। ক্ষতিগ্রস্তরা দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।