কাশিয়ানীতে পুণ্যস্নানে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৬ মার্চ ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুণ্যস্নানে পদদলিত হয়ে ফটিক চন্দ্র মধু (৭৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফটিক চন্দ্র মধুর বাড়ি কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের বাসিন্দা।

Kashiani

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন জানান, ফটিক চন্দ্র মধু পায়ে হেঁটে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবোৎসব উপলক্ষে পুণ্যস্নানে যোগ দিতে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে যাচ্ছিলেন। এসময় ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকায় ব্রিজের ওপর উঠলে তিনি জনতার ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন। এরপর সেখানেই ফটিক চন্দ্র মধুর মৃত্যু হয়।

এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।