বাগমারায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৮:০২ এএম, ২০ এপ্রিল ২০১৫

রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামে বাড়ির পাশে রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

সোমবার সকালের দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

নিহত আতাবর রহমান (৪০) ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত হানিফ (২৭) নামের এক যুবককে রক্তাক্ত কুড়ালসহ ঘটনাস্থল থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাস্তার জমি দখলকে কেন্দ্র করে সকালে স্থানীয় আতাবর রহমান ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হানিফ দৌঁড়ে বাড়িতে গিয়ে কুড়াল নিয়ে এসে আতাবরের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আতাবরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাত্ত কুড়ালসহ হানিফকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, এ ব্যাপারে নিহতের পরিবার থেকে আটক যুবক হানিফকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এসএস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।