ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ সঙ্গীতশিল্পী আটক


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২০ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার সাড়া জাগানো মাজার ভিত্তিক সঙ্গীতশিল্পী শরীফ উদ্দিনকে (৩২) পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার মলাই মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটককের বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করে জানান, সকালে সুলতানপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় মহাসড়কে টহল পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফ উদ্দিনকে আটক করে। এসময় শরীফের সঙ্গে থাকা হাকিম মিয়া (২৮) নামে আরেক যুবককেও আটক করে পুলিশ।

উল্লেখ্য, শরীফ উদ্দিনের কণ্ঠে গাওয়া মাজার ভিত্তিক ৫৮০টি গানের সিডি ক্যাসেট সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।